ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিককের পক্ষে ভোট প্রার্থনায়-এম আরিফ আহমেদ

ads

এক শুভেচ্ছা বার্তায়- যুক্তরাজ্য সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সিলেট সংসদীয়-৩ আসনের সাবেক ছাত্রনেতা এম আরিফ আহমেদ ভোটারদের কাছে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সিলেট-৩ আসনে যোগ্যপ্রার্থী এম এ মালিককে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।


তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সাবেক চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সিলেট জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে বিএনপির পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আশাকরি সিলেট-৩ আসনের আপামর জনগণ তাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করবেন।সিলেট-৩ আসনে তিনিই যোগ্য প্রার্থী। দলমত নির্বিশেষে আপামর সাধারণ মানুষ তাকে ভোট দিবেন।


শুভেচ্ছা বার্তায় এম আরিফ আহমেদ আরো বলেন, সিলেট জেলার বিএনপির নেতৃবৃন্দের পাশে জনাব এম এ মালিক আগেও যেমন সার্বক্ষণিক ছিলেন নির্বাচিত হয়েও তিনি থাকবেন। তিনি যুক্তরাজ্য থাকাকালীন যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব দেয়ার পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনে বিশেষ ভূমিকা পালন করেন। এজন্য দল তাকে যোগ্য মূল্যায়ন করেছেন। 


আশাকরি সিলেট-৩ আসন থেকে তিনি নির্বাচিত হয়ে এ আসনটি বিএনপিকে উপহার দিবেন। সিলেট-৩ আসনের একজন কর্মী হয়ে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী জনাব এম এ মালিক এর জন্য দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বাসীর নিকট দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছি। সেই সাথে বিএনপি মনোনীত সকল সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করে সর্বোচ্চ আসন নিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন বলে আমি আশাবাদী।

ads
ads
ads

Our Facebook Page